২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতীবান্ধায় ইয়াবা-টাকাসহ ভারতীয় নাগরিক আটক

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।

হাতীবান্ধায় ইয়াবা-টাকাসহ ভারতীয় নাগরিক আটক

আটক ভারতীয় নাগরিক আলতাব হোসেন (ডান থেকে দ্বিতীয়)

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 11:48 PM

Updated : 27 Aug 2022, 11:48 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রায় দুই হাজার ইয়াবা ও টাকাসহ এক ভারতীয়কে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে হাতীবান্ধা থানার পরিদর্শক শাহ আলম জানান।

আটক আলতাব হোসেন (৪০) ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিনের ছেলে।

পরিদর্শক শাহ আলম জানান, গোপন তথ্যে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় আতোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে আলতাব হোসেনকে আটক করা হয়।

“পরে তার দেহ তল্লাশি এবং ওই বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ ইয়াবা ট‌্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। অভিযানের খবরে বাড়ির মালিক আতোয়ার হোসেন পালিয়ে যান। তার বিরুদ্ধে মাদকের চারটি মামলা আছে।”

আটক আলতাব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।