২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ফ্যানের তারটি লিক ছিল বলে পরিবার জানিয়েছে।  

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 07:16 PM

Updated : 11 Oct 2022, 07:16 PM

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান।

নিহত মরিয়ম বেগম (৩০) ওই গ্রামের মাহমুদুর রহমানের স্ত্রী। তিনি ঢাকার একটি হাফিজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।

নিহতের চাচা সাইদুর রহমান জানান, সকালে মরিয়ম একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে যান। ফ্যানের তারটি লিক থাকায় তিনি বিদ্যুতায়িত হন।

পরে বাড়ির লোকজন মরিয়মকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি ইকরাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।