গোপালগঞ্জে ‘ডাকাতের ছুরিকাঘাতে’ নিরাপত্তাকর্মী নিহত, প্রবাসী আহত
আহত প্রবাসীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে র্ভতি করা হয়েছে।
গোপালগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী
নিহত ও প্রবাসী আহত হয়েছেন।
রোববার গভীর রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের র্দুগাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান।
নিহত আহাদ আলীর (৪৫) বাড়ি কাশিয়ানি উপজেলার নিজামকান্দী গ্রামে।
এ ঘটনায় বাড়ির মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনকে (৬৫) উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে র্ভতি করা হয়েছে।
আহত শেখ মুরাদ জানান, রোববার রাত ৩টার দিকে ৮/১০ জন ডাকাত তার বাড়িতে ঢুকে। ডাকাতরা নগদ টাকা, সোনার অলঙ্কার ও ল্যাপটপ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে ডাকাররা। এতে নিরাপত্তাকর্মী আহাদ আলী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশিরা জানান, লন্ডন প্রবাসী মুরাদ হোসেন পক্ষাঘাতগ্রস্ত। গত তিনমাস ধরে তিনি বাড়িতেই অবস্থান করছেন। বাড়ির গরুর খামার ও অসুস্থ মালিকের দেখা-শোনা করতেন আহাদ আলী।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, এ ঘটনাকে প্রাথমকিভাবে ডাকাতি হসেবেই দেখা হচ্ছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
