২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে; তার পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেওয়া হয়।

বগুড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:42 PM

Updated : 29 Aug 2022, 11:42 PM

বগুড়ায় এক ভ্যান চালককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার পর তার ভ্যানের ব্যাটারি নিয়ে গেছে হামলাকারীরা।

সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত হারুন ফকির (৪৫) ইসলামপুর বড়বাড়িয়ার প্রয়াত মঈন ফকিরের ছেলে।

পরিবারের বরাতে দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার বিকাল ৫টার পর হারুন ফকির ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন; রাতে আর বাড়িতে ফেরেননি। সোমবার সকালে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

“পুলিশে মরদেহ উদ্ধার করেছে। ওই সময় পাশের একটি জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়; তবে ভ্যানের চারটি ব্যাটারি পাওয়া যায়নি।”

ওসি আবুল কালাম বলেন, নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

“আমাদের ধারণা ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।”

হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।