ঝালকাঠিতে ২ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার
ওসি তৌহিদুজ্জান সোহাগ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।
ঝালকাঠির নলছিটিতে দুই কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোস্ট্যান্ডসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান সোহাগ
গ্রেপ্তার রাকিব হাসান সরদার (১৯) দিনাজপুরের পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদার ওরফে ধলা সরদারের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলছিটি থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ হৃদয় সেখানে অভিযান চালান। এ সময় রাকিবের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি তৌহিদুজ্জান সোহাগ বলেন, উদ্ধার মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।
