শ্রমিক অসন্তোষ: ময়মনসিংহে বিজিবি মোতায়েন
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এক বার্তায় বিজিবি জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
পরে পরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি বলছে, "বিজিবি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে করছে।"
