২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ আওয়ামী লীগের

স্বতন্ত্র প্রার্থীও অভিযোগ করেছেন, তার কর্মীদের মারধর করা হয়েছে।

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ আওয়ামী লীগের

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কনক কান্তি দাস (বায়ে) এবং হারুন অর রশিদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 10:01 PM

Updated : 15 Oct 2022, 10:01 PM

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হীরন।

শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

আওয়ামী লীগ নেতা বলেন, “স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ তার এনজিও ‘সৃজনী’র কর্মীদের দিয়ে বিকাশের মাধ্যমে ভোটারদের মাঝে টাকা ছড়াচ্ছেন।”

বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে উল্লেখ করে এ সময় কয়েকটি বিকাশ নম্বরও তুলে ধরেন হীরন।

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ বলেন, “পরাজয় হবে জেনে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এমন অপপপ্রচার চালাচ্ছে।”

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “নির্বাচনী প্রচারের সময় আমার কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে এবং মারধর করা হয়েছে।”

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত কনক কান্তি দাস চশমা প্রতীকে এবং হারুন অর রশিদ আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।