২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সীমান্তে ১০৬টি স্বর্ণের বারসহ ‘পাচারকারী’ আটক

ওই তরুণ বাইসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল বলে বিজিবি জানায়।

যশোর সীমান্তে ১০৬টি স্বর্ণের বারসহ ‘পাচারকারী’ আটক

আটক সাজু আহম্মেদ

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 07:54 PM

Updated : 18 Oct 2022, 07:54 PM

যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে ১০৬টি স্বর্ণের বারসহ এক তরুণকে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার কাশিপুর ব্যাঙদা সীমান্ত এলাকা থেকে ওই তরুণকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান।

আটক সাজু আহম্মেদ (২০) ঝিকরগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের আব্দুস সালাম ছেলে।

Image

বারগুলোর ওজন ১২ কেজি ৫০০ গ্রাম বলে বিজিবি জানায়

মিনহাজ সিদ্দিকী বলেন, “ওই সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হওয়ার গোপন খবরে অভিযান চালায় বিজিবির একটি টহলদল। সাজু বাইসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

“পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১০ কোটি টাকা।”

“পরে স্বর্ণসহ সাজুকে থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে,” বলেন বিজিবির এ কর্মকর্তা।