লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি
রোববার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ৩১ সদস্যের এ নতুন কমিটির অনুমোদন দেয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সাইফুল ইসলাম রকিকে সভাপতি ও শাহাদাত হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ৩১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সহ-সভাপতি পদে ২০ জনের এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজনের নাম রয়েছে। আর সাংগঠনিক সম্পাদক পদে নাম রয়েছে চারজনের। নূর এ আলম ও পারভেজ হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।
সহ-সভাপতিরা হলেন- জাহিদ আদনান, জাহিদ হাসান শুভ, ফাহাদ বিন কামাল মাহি, ফয়সাল হাওলাদার, রিয়াজ হোসেন, রাকিব হোসেন, সেবাব নেওয়াজ, মেহেদি হাসান কামরুল, মুনির মাহমুদ নোবেল, এমরান হোসেন রানা, তৌসিফ মাহমুদ জাহিদ, আজিজুল হক রোমান, ফাহিম ফয়সাল মার্শা, মাহাতির মোহাম্মদ, আব্দুল হামিদ ফাহাদ, আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মেহেদী হাসান মঞ্জু, সাজ্জাদুর রহমান প্রীতম, নজরুল ইসলাম বাপ্পী ও অপু চৌধুরী।
যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন- এইচ এম মাইনুদ্দীন ইফতি, জাহিদুল ইসলাম শুভ পাটওয়ারী, আবু তালেব, সজীব মীর, শাহ আহসান ও আহমেদ রোমেল।
এছাড়া মুন্না তালুকদার, মো শাহীন আলম, হাসিবুল হাসান ও শান্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
