২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে তামাক পাতা কাটছিলেন শামীম।

টাঙ্গাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2024, 07:34 PM

Updated : 31 Mar 2024, 07:48 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরহামজানি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান।

নিহত ৩৫ বছর বয়সি শামীম ওই গ্রামের আব্দুল রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে ইউএনও শাহাদাত বলেন, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে তামাক পাতা কাটছিলেন শামীম। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।