১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অবন্তিকার আত্মহত্যা: বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

হাই কোর্টের রায় অনুযায়ী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স সক্রিয় করার জন্য আহ্বান জানানো হয় মানববন্ধনে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2024, 02:57 PM

Updated : 21 Mar 2024, 02:57 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা প্রতিনিধি, স্থানীয় নারী নেতৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সঠিক তদন্তের মাধ্যমে অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও ছাত্র রায়হান সিদ্দিকী আম্মানের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানান।

ভবিষ্যতে যাতে বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা।

এ ছাড়া হাই কোর্টের রায় অনুযায়ী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স সক্রিয় করার জন্য আহ্বান জানানো হয় মানববন্ধনে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সহসভাপতি নাজমুন্নাহার আমেনা, সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোখসানা আক্তার, শিক্ষক মো. আমিনুল ইসলাম ও শিক্ষক নেতা আনোয়ার হোসেন।