২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পণ্যবাহী লরিটি ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

বগুড়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 12:28 PM

Updated : 23 Dec 2022, 12:28 PM

বগুড়ায় শাজাহানপুর উপজেলায় পণ্যবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী।

বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার মাঝিড়ার বাজারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি আ. কাদের জিলানী।

নিহত বাসুদেব দাস শাজাহানপুরের ডেমাজানী এলাকার গোবিন্দ দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

ওসি আ. কাদের জানান, রাত ১২টার দিকে বাসুদেবসহ তিনজন মোটরসাইকেলে বগুড়া থেকে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী লরি ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাসুদেব।

মোটরসাইকেলে থাকা অপর দুই জনের মধ্যে একজনকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন।

নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া লরিটি জব্দ করা হলেও ঘটনার পরপরই লরির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।