২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গড়াই নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার

ঘটনাস্থল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ায় গড়াই নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা থানা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 01:05 PM

Updated : 27 Jun 2023, 01:05 PM

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীর বামতীরে নদীরক্ষা বাঁধের উপর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার গভীর রাতে লোডশেডিংয়ে অতিষ্ঠ স্থানীয়রা নদীর তীরে হাঁটতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে সেটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ। 

নিহত নাছিরুল ইসলাম (২৮) উপজেলার জানিপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি দিনমজুর ও ভ্যানচালক ছিলেন। 

ওসি মোস্তফা জানান, লাশের সুরতহাল সূত্রে প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় নাইলনের রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে এবং কংক্রিট বোল্ডারের সঙ্গে মুখ থেতলে নাছিরুলকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পুলিশ। 

তিনি জানান, ঠিক কি কারণে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এ মুহূর্তে সঠিক কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভ্যান চুরি বা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

ওসি আরও জানান, ঘটনা খতিয়ে দেখতে এর মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকুক, তাদের গ্রেপ্তার করা হবে। 

মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।