২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আশুগঞ্জে গ্রিড বিপর্যয়, দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট

গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আশুগঞ্জে গ্রিড বিপর্যয়, দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট

বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিড ফাইল ছবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 06:51 PM

Updated : 24 Jul 2023, 07:20 PM

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গ্রিড বিপর্যয়ের কারণে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ। 

সোমবার দুপুর ১টা ১৭ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রিড ফেইল করার কারণে আশুগঞ্জের ১৩২ কেভির দুটি সার্কিটই বন্ধ হয়ে যায়। যার কারণে পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় 

“পরে বেলা ২ টা ৪০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে এখনও সিলেটের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। ফলে এখন অন্য স্থান থেকে আমাদের ১৮০ মেগাওয়াটের বদলে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।” 

গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি।