মাদারীপুরে আদালত প্রাঙ্গণে হচ্ছে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার
গণপূর্ত বিভাগ, মাদারীপুর বিশ্রামাগার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মাদারীপুরে আদালতে আসা বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জেলা জজ আদালত প্রাঙ্গণে শুক্রবার সকালে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উচ্চ আদালতের বিচারপতি মাসুদুল হক।
এ সময় মাদারীপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন, মুখ্য বিচারিক হাকিম মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগ, মাদারীপুরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খানসহ বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছিলেন।
গণপূর্ত বিভাগ, মাদারীপুর বিশ্রামাগার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
