২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘বিষাক্ত মদ পানে’ যুবকের মৃত্যু

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ঝিটকা বাজার থেকে মদ হিসেবে রেকটিফাইড স্পিরিট কিনে পান করেছিলেন চঞ্চল।

মানিকগঞ্জে ‘বিষাক্ত মদ পানে’ যুবকের মৃত্যু

হরিরামপুর থানা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 04:13 PM

Updated : 15 Oct 2022, 04:13 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষাক্ত মদ পানে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে হরিরামপুর থানার এসআই আমির হামজা জানান।

নিহত চঞ্চল শান্দার (৪০) উপজেলার ঝিটকা হাটের বাসুদেবপুর শান্দার পাড়ার প্রয়াত কুটি শান্দারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আমির হামজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্দার সম্প্রদায়ের চঞ্চল শান্দা বৃহস্পতিবার বিষাক্ত মদ পান করে অসুস্থ হন। শুক্রবার অবস্থার অবনতি হলে রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ঝিটকা বাজার থেকে মদ হিসেবে রেকটিফাইড স্পিরিট কিনে পান করেছিলেন চঞ্চল।  

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”