২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা শিকারে নিষেধাজ্ঞায় জেলেদের সহায়তা দেবে সরকার

সোমবার মধ্যরাত থেকে ৩০ জুন পর্যন্ত দেশে কোনো নদ-নদীতে জাটকা শিকার করতে পারবে না জেলেরা।

জাটকা শিকারে নিষেধাজ্ঞায় জেলেদের সহায়তা দেবে সরকার

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 11:42 PM

Updated : 31 Oct 2022, 11:42 PM

আট মাস জাটকা আহরণে নিষেধাজ্ঞার মধ্যে সরকার জেলেদের এবারও সহায়তা দেবে।  

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান সোমবার এ কথা জানান। 

সোমবার মধ্যরাত থেকে আট মাসের জন্য সারা দেশে জাটকা আহরণ নিষিদ্ধ থাকবে। সে অনুযায়ী আগামী ৩০ জুন দেশের কোনো নদ-নদী থেকে জাটকা শিকার করতে পারবে না জেলেরা। 

আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করলে এক বছরের জেলসহ জরিমানা বিধান রয়েছে। 

তিনি জানান, শুধু অভয়াশ্রমে নয়, কোনো নদ-নদী থেকে ১০ ইঞ্চির নিচের সাইজের কোনো জাটকা শিকার করা যাবে না। তবে ইলিশ মাছ শিকারে বাধা নেই।

মৎস্য জানায়, জাটকা আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত এবং মৎস্য বিভাগের অভিযানে নৌবহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃংখলা বাহিনী নজরদারিসহ সার্বিক সহায়তা করবে। 

মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইলিশ স্বাদু পানি থেকে সমুদ্রের নোনা পানিতে এবং সেখান থেকে পুনরায় স্বাদু পানিতে আসে করে। উপকুলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন ক্ষেত্রে মূক্তভাবে ভাসমান ডিম ছাড়ার পরে তা থেকে ফুটে বের হয়ে ইলিশের লার্ভা, স্বাদু পানি ও নোনা পানির নার্সারি ক্ষেত্রসমূহে বিচরণ করে থাকে। 

“এরা খাবার খেয়ে নার্সারি ক্ষেত্রসমূহে ৭-১০ সপ্তাহ ভেসে বেড়িয়ে কিছুটা বড় হয়ে জাটকা হিসেব সমুদ্রে চলে যায় পরিপক্বতা অর্জনে।”

বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১২-১৮ মাস অবস্থানের পরে পরিপক্ব হয়েই প্রজননক্ষম ইলিশ আবার স্বাদু পানির নার্সারি ক্ষেত্রে ফিরে এসে ডিম ছাড়ে বলে তিনি জানান। 

আসাদুজ্জামান আরও জানান, এবারও আহরণ নিষিদ্ধকালীন মাছ শিকারে নির্ভরশীল জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার ৪০ কেজি করে চাল বিতরণ করবে। গতবছর শুধু দক্ষিণাঞ্চলের প্রায় ৪ লাখ জেলে পরিবারকে দুই ধাপে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছিল।