২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পিকআপ চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু

দুর্ঘটনার পর চালক ও তার দুই সহকারী পিকআপ রেখে পালিয়ে যায়।

কুড়িগ্রামে পিকআপ চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা।

কুড়িগ্রাম প্রতিনিধি

Published : 27 Mar 2023, 02:44 PM

Updated : 27 Mar 2023, 02:44 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পিকআপ চাপায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে ঘটনাটি ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান।

নিহত কানু চন্দ্র সেন (৬৫) উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আশুতোষ চন্দ্র সেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিলাম্বর সেন ও গৌতম চন্দ্র সেন জানান, ফুলবাড়ী থেকে একটি মালবাহী পিকআপ নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। ধর্মপুর এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কানু সেনকে চাপা দেয়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক ও তার দুই সহকারী পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি ফজলুর।

তিনি আরও বলেন, নিহতের পরিবার এ বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।