২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মাইক্রোবাস চাপায় রঙ মিস্ত্রির মৃত্যু

শামীম বাইসাইকেলে করে কাজে যাচ্ছিলেন।

জামালপুরে মাইক্রোবাস চাপায় রঙ মিস্ত্রির মৃত্যু

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 04:14 PM

Updated : 05 Aug 2022, 04:14 PM

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাইক্রোবাস চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার কোনা মালঞ্চ মুদিবাড়ী মোড়ের জামালপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান।

মৃত শামীম আহমেদ (২৮) উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন।

ওসি বলেন, শামীম বাইসাইকেলে মহিরামকুল এলাকায় কাজে যাচ্ছিলেন। পথে জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।