কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নিহত কাইয়ুম ফাহমিদ ও আব্দুর রহমান ফাওয়াজ সম্পর্কে আপন চাচাতো ভাই। দুজনই দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই ভাই প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
ওই দুই শিশু হল সোনাপুর মসজিদ বাড়ির জালাল উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম ফাহমিদ (৯), বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ (৮)।
এরা সম্পর্কে আপন চাচাতো ভাই। তারা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুপুর ১টার দিকে বাড়ির লোকজন পুকুরে গোসল করতে নেমে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে।
