২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ ৩ দিন পর উদ্ধার

১২ সেপ্টেম্বর মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন স্কুলছাত্র হাবিব।

মেঘনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ ৩ দিন পর উদ্ধার

নিহত মো. হাবিব

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 11:48 PM

Updated : 16 Sep 2022, 10:35 AM

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‘জেলে’ স্কুলছাত্রের লাশ উদ্ধার পাওয়া গেছে।

বুধবার রাতে মেঘনার নদীর লক্ষ্মীপুরের মতিরহাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে নৌপুলিশ জানিয়েছে।

নিহত মো. হাবিব (১৬) বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। তিনি আবদুল ছাত্তার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, গত ১২ সেপ্টেম্বর বিকালে হাবিব ছয় জেলের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় মেঘনা নদীতে মাছ শিকারে যান। নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে হাবিব নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন।

এ সময় সঙ্গে থাকা অন্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি বলে জানান বিকাশ।

মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর লক্ষ্মীপুর মতিরহাট এলাকায় সিমেন্ট ফ্যাক্টরির কাছে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

হাবিবের চাচা সেলিম তালুকদার জানান, তার ভাই দৃষ্টি প্রতিবন্ধী। হাবিব পড়াশুনার ফাঁকে ফাঁকে নদীতে মাছ শিকার করতে যেত।