২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী হিসেবে পরিচিত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 03:15 PM

Updated : 28 Jul 2022, 03:25 PM

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ইসমাঈল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইসমাঈল (৩৩) নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ইসমাঈল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী হিসেবে পরিচিত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে এ মামলা থেকে খালাস দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, গোপন খবরে র‌্যাবের একটি দল ২০১৯ সালের ৩১ জুলাই রাতে বাদলের ভাড়াটিয়া ইসমাঈলের বাড়িতে অভিযান যায়। এ সময় দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন ও বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব ১১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) জহিরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।