২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

চালক পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশাটিকে জব্দ করেছে পুলিশ।

কুমিল্লায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

জাহিদ হাসান জয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 09:28 AM

Updated : 27 Apr 2023, 09:28 AM

কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়া এলাকার উৎসব পদুয়া এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমাই থানার ওসি মো. হানিফ সরকার।

নিহত জাহিদ হাসান জয় (২২) উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জয় ওই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ওসি হানিফ বলেন, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। চালক পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশাটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।