২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ‘সম্পত্তির জন্য’ বাবাকে কুপিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার

জমি বিক্রি নিয়ে মেয়ে জেসমিনের সঙ্গে কথা-কাটাকাটি হয় আবুল কাশেমের; এক পর্যায়ে জেসমিন কুড়াল দিয়ে বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

কুমিল্লায় ‘সম্পত্তির জন্য’ বাবাকে কুপিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার

জেসমিন আক্তার

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 12:02 AM

Updated : 08 Sep 2022, 12:13 AM

কুমিল্লার নাঙ্গলকোটে ‘সম্পত্তির জন্য’ এক বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন।

নিহত আবুল কাশেম মোল্লা (৭০) ওই গ্রামের বাসিন্দা।

ঘটনার পর কাশেমের মেয়ে জেসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জেসমিনের স্বামী পেয়ার আহমেদ, মা ফিরোজা বেগম ও বড় বোন রিনা আক্তারকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক বলেন, আবুল কাশেম মোল্লার তিন মেয়ে। সংসার চালাতে না পেরে তার এক মেয়ের কাছে দুই শতক জমি বিক্রি করেন। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আরেক মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

Image

আবুল কাশেম মোল্লা

“এক পর্যন্ত আবুল কাশেমের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন জেসমিন। এতে ঘটনাস্থলে আবুল কাশেম মারা যান।”

লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, “জেসমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনজনকে থানায় আনা হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”