মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান বিজিবির
বিজিবি দিবস পালনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে।
বিজিবি দিবস পালনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।
তিনি তার বক্তব্যে সীমান্ত সুরক্ষায় ও দেশের মুক্তিযুদ্ধে বিজিবির অবদান তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মিজানুর রহমান শিকদার, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।
পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা তুলে দেন অতিথিরা। বিজিবি দিবস পালনে বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
