২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর যশোর-খুলনা রেল চালু

দিনাজপুরের পার্বতীপুর থেকে খুলনাগামী তেলবাহী ট্রেনটি সন্ধ্যায় যশোর স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়।

বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর যশোর-খুলনা রেল চালু

ফাইল ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 09:43 PM

Updated : 28 Jul 2022, 09:43 PM

যশোরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ সোয়া দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানিয়েছেন।

স্টেশন মাস্টার জানান, পার্বতীপুর থেকে একটি তেলবাহী ট্রেন খুলনা যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে স্টেশনের প্রবেশ মুখে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

“এরপর যশোর ও খুলনার রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।”

আয়নাল জানান, লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়র পর রাত পৌনে ৯টার দিকে যশোর-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।