ঠাকুরগাঁওয়ে দুটিতে নৌকা, একটিতে লাঙ্গল জয়ী
ঠাকুরগাঁও জেলা প্রশাসক রোববার রাতে এ ফল ঘোষণা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের মধ্যে দুটিতে নৌকা ও একটিতে লাঙ্গল জয়ী হয়েছে।
রোববার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে এ ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী রাজিউর রেজা স্বপন চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।
আর স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তাহমিনা আক্তার মোল্লা পেয়েছেন ৬ হাজার ৮৬৩ ভোট, ইসলামী ঐক্যজোটের (মিনার) প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছে ৩ হাজার ৪৯৬ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রার্থী মো. রাজিউল ইসলাম পেয়েছেন ১ হাজার ৯ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত মাজহারুল ইসলাম সুজন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট।
আর জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী নুরুন নাহার বেগম পেয়েছেন ১ হাজার ৯৮৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) প্রার্থী রিম্পা আক্তার পেয়েছেন ৪২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী (সোফা) আব্দুল কাদের পেয়েছেন ৩ হাজার ২১৩ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টি থেকে হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট।
বিকল্পধারা বাংলাদেশের (কুলা) প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার পেয়েছে ৬০৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল) পেয়েছে ১ হাজার ৬৮৩ ভোট।
