২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

পুরনো নাশকতার মামলায় শাজাহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 08:48 PM

Updated : 30 Jul 2023, 08:53 PM

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেপ্তার করেছে

পুলিশ।

রোববার বিকাল ৫টার দিকে শহরের শহীদ হাসান চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান।

গ্রেপ্তার শাজাহান খান (৩৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রদলের সভাপতি।

ওসি বলেন, পুরনো নাশকতার মামলায় শাজাহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।