২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ঘরের সিলিংয়ে লুকানো ইয়াবাসহ ‘কারবারি’ আটক

ফারুকের শয়ন কক্ষের সিলিংয়ের উপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ৮০ হাজার ইয়াবা।

টেকনাফে ঘরের সিলিংয়ে লুকানো ইয়াবাসহ ‘কারবারি’ আটক

র‌্যাবের হাতে আটক মোহাম্মদ ফারুক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 02:30 PM

Updated : 21 Jun 2023, 02:30 PM

কক্সবাজারের টেকনাফে ঘরের সিলিংয়ে লুকানো এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাকে ‘মাদক কারবারি’ বলছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, বুধবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক মোহাম্মদ ফারুক (২৮) নাইক্ষ্যংখালী এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল বলেন, বুধবার ভোররাতে নাইক্ষ্যংখালী এলাকায় কতিপয় লোকজন মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

Image

জব্দ করা ইয়াবা।

ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। 

“পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার বসত ঘর তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তার শয়ন কক্ষের সিলিংয়ের উপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ৮০ হাজার ইয়াবা।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের অধিনায়ক সাইফুল।