২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ নারীর লাশ মিললো মাছের ঘেরে

ঘটনাস্থলের বড় বড় ঘাস ও জঙ্গলের আড়ালে পড়ে থাকায় বৃদ্ধাকে কেউ খেয়াল করেনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 03:38 PM

Updated : 23 Aug 2022, 03:38 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক নারীর লাশ মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কলকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদীস গ্রাম থেকে ফিরোজা বেগমের লাশ উদ্ধার করা হয় বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান।

৬৮ বছর বয়সী ফিরোজা ওই গ্রামের হোসেন খলিফার মেয়ে। তিনি তার ছেলের সঙ্গে থাকতেন এবং স্থানীয় বিভিন্ন বাগান ও ক্ষেত থেকে কলমি শাক, শাপলাসহ সবজি তুলে বিক্রি করতেন তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ফিরোজার ছেলে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রোববার থেকে ফিরোজাকে দেখতে না পেয়ে স্থানীয়রা তার ছেলেকে খবর দেন। পরে ছেলে ফিরে বিভিন্ন স্থানে খোঁজ করলেও ফিরোজার সন্ধান মেলেনি।

সকালে আশেপাশের লোকজন মাছের ঘেরে ফিরোজার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।