সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ৫ জনের জামিন নামঞ্জুর
বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান বাবুসহ পাঁচ আসামি জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত।
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহমেদ তৃতীয়বার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান।
পাঁচ আসামি হলেন- বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল ইসলাম ও মকবুল হোসেন।
আইনজীবী ইউসুফ জানান, আদালতে বাবুসহ পাঁচ আসামি জামিনের আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে সবার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মাহমুদুল আলম বাবুসহ তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
পরে ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
আরও পড়ুন:
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ৬ জনের জামিন নামঞ্জুর
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ১০ আসামির জামিন নামঞ্জুর
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের জবানবন্দি
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দি
সাংবাদিক নাদিম হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে জামালপুরে অনশন
