২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি প্রবীণ ভাই-বোনের

একটি নতুন ঘরে টিনের বেড়া লাগানোর সময় ভাই-বোন বিদ্যুৎস্পৃষ্ট হন।

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি প্রবীণ ভাই-বোনের

শোকার্ত স্বজনদের কান্না

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 01:35 AM

Updated : 25 Aug 2022, 01:35 AM

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবীণ দুই ভাই-বোন প্রাণ হারিয়েছেন।

বুধবার বিকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবু মিয়ার মেয়ে শুভা বেগম (৬০) ও ছেলে মুর্শিদ মিয়া (৫৫)।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা স্থানীয়দের বরাতে জানান, মুর্শিদ মিয়া বাজিতপুর থেকে কুলিয়ারচরে বড় বোন শুভার স্বামীর বাড়ি যান। সেখানে বিকালে ভাই-বোনে মিলে একটি নতুন ঘরে টিনের বেড়া লাগানোর সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

“প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

শুভা কুলিয়ারচরের নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দিন ভূঁইয়ার স্ত্রী।

ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা আরও জানান, সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ পাঠিয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।