২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ‘নতুন ফোন না পেয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা’

পরিবারের সদস্যরা জানান, রাব্বি একটি স্মার্টফোন ব্যবহার করতেন; কয়েকদিন আগে সেটি নষ্ট হয়ে যায়।

ভোলায় ‘নতুন ফোন না পেয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা’

২৫০ শয্যার ভোলা জেনারেল হাসপাতাল

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 01:58 PM

Updated : 03 Apr 2023, 01:58 PM

ভোলার মনপুরা উপজেলায় ‘নতুন ফোন না পেয়ে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছেন।  

রোববার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়ায় এ ঘটনা ঘটে বলে সোমবার মনপুরা থানার ওসি মো. সাঈদ জানান।

মৃত গোলাম রাব্বি (২২) ওই এলাকার ওমান প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে এবং মনপুরা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের বরাতে ওসি জানান, রাব্বি একটি স্মার্টফোন ব্যবহার করতেন। কয়েকদিন আগে সেটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে তিনি নতুন একটি ফোন কিনে দেওয়ার জন্য পরিবারে চাপ প্রয়োগ করছিলেন৷ কিন্তু তার প্রবাসী বাবা রাজি হচ্ছিলেন না।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।