২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সড়কে পাশে মিললো ইউপি সদস্যের লাশ

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 04:16 PM

Updated : 02 Oct 2022, 04:16 PM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলার পুখিয়া এলাকার সড়কের পাশে ফসলের জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান।

নিহত আবুল কাশেম বজলুর (৫৫) বাড়ি ওই এলাকায়।

তিনি বুরুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলো বলে বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা জানিয়েছেন।

ওসি বলেন, স্থানীয়রা আবুল কাশেমের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান তিনি।