১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেদ্দা যাবার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক একটি হত্যা মামলারও আসামি।

জেদ্দা যাবার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা গ্রেপ্তার

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 10:51 PM

Updated : 10 Feb 2023, 10:52 PM

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জেদ্দা যাবার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার আসাদ উল্লাহ (৩৩) উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থাকতেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদ উল্লাহ উখিয়া থানার একটি হত্যা মামলার আসামি। তিনি জেদ্দা পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন।

সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে জেদ্দা যেতে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

আসাদের কাছে পাওয়া বাংলাদেশি পাসপোর্ট জব্দের কথাও জানান ওই পুলিশ কর্মকর্তা।