২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের লেছড়াগঞ্জ বাজারে পুড়ে গেছে ৪ দোকান

খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মানিকগঞ্জের লেছড়াগঞ্জ বাজারে পুড়ে গেছে ৪ দোকান

লেছড়াগঞ্জ বাজারে পুড়ে যাওয়া দোকান

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 12:44 PM

Updated : 11 Dec 2022, 12:44 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে চারটি দোকান।  

শনিবার রাত একটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। 

বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ রুপক বলেন, আগুনে বাজারের উজ্জলের লেপতোষকের দোকান, সিদ্দিকের চায়ের দোকান, বিল্লালের দোকান ও বাবুল বিশ্বাসের দোকান পুড়ে গেছে। 

লেপতোষকের ব্যবসায়ী উজ্জ্বল হোসেন বলেন, “শীত মৌসুমে আমাদের আয় বেশি হয়। তাই তুলা, কাপড় বেশি থাকে। আমার তিন লক্ষ টাকারও বেশি মালামাল, কয়েকটি মেশিন পুড়ে গেছে।” 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তাদের সহায়তা দেওয়া হবে।