গাজীপুরে ২ বাস পোড়ানোর মামলায় আসামি ১২২৫
ওসি আবু সিদ্দিক বলেন, এ দুই মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিএনপির অবরোধ ও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর মহানগরীর দুটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, একটি মামলায় অজ্ঞাত ১১০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই মামলায় ১১০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল সড়কে অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এই মামলায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি আবু সিদ্দিক বলেন, এ দুই মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।
