রংপুরে কারাগারে এক বন্দির মৃত্যু
চারদিন আগে একটি মামলায় কারাগারে আসেন হায়দার।
রংপুর কেন্দ্রীয় কারাগারে এক তরুণ বন্দির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য জানান।
মৃত হায়দার আলী (২৩) নগরীর শাপলা চত্বর চামড়া পট্টি এলাকায় নুর ইসলামের ছেলে।
জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, বন্দি হায়দার আলী সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।পরে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হায়দার চারদিন আগে একটি মামলায় কারাগারে আসেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
