১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে চীনা নাগরিকের মৃত্যু

সিনসিয়াওজিন খনির ভেন্টিলেশন বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 08:42 PM

Updated : 10 Nov 2026, 08:42 PM

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে খনির ১৩০৫ নম্বর ফেইজ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান খনির মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক।

মারা যাওয়া চীনা নাগরিকের নাম সিনসিয়াওজিন। তার বয়স ৪৩ বছর।

খান মো. জাফর সাদিক বলেন,সিনসিয়াওজিন খনির ভেন্টিলেশন বিভাগে কাজ করতেন। সোমবার রাত ১১টার দিকে তিনি ভূগর্ভে নামেন। মঙ্গলবার সকাল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ খনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি বলেন, লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।