২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

“ভাগনে বলেছে, আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ভয়ে সে এতদিন কাউকে জানায়নি।”

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 11:29 PM

Updated : 03 Mar 2024, 11:29 PM

বান্দরবান শহরে এক মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল্লাহ আনোয়ারকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি আব্দুল জলিল। 

আনোয়ারের বাড়ি কক্সবাজারের টেকপাড়ায়। 

সকালে মাদরাসা ছাত্রের মামা সাংবাদিকদের বলেন, তার ভাগনে মাদরাসার নাজেরা বিভাগের আবাসিক শিক্ষার্থী। সকালে ছাত্রের বাবা তাকে ফোন করে মাদরাসায় আসতে বলেন। এসে তিনি জানতে পারেন, শনিবার রাত ১১টায় তার ভাগনেকে ধর্ষণ করা হয়েছে।  

“ভাগনে বলেছে, আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ভয়ে সে এতদিন কাউকে জানায়নি। শনিবার রাতের ঘটনাটি সকালে তার সহপাঠীদের জানায় এবং শিক্ষককে আটকে রাখে।” 

খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি আব্দুল জলিল।