২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক ঘুরাচ্ছিলেন চালক, চাপা পড়ে নিহত সহকারী

নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ

ট্রাক ঘুরাচ্ছিলেন চালক, চাপা পড়ে নিহত সহকারী

ফাইল ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 12:50 PM

Updated : 09 Jan 2023, 12:50 PM

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ট্রাক চাপায় চালকের সহকারীর প্রাণ গেছে।

উপজেলার ১ নম্বর বালু ঘাটের দেবথৈল নামক এলাকায় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার এসআই মো. আব্বাস আলী জানান।

নিহত আমিনুল মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়াকান্দাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

এসআই বলেন, চালক ও চালক সহকারী সম্পর্কে চাচা-ভাতিজা। তারা ময়মনসিংহ থেকে ট্রাক নিয়ে দুর্গাপুর থেকে বালু নিতে যান। দেবথৈলে পৌঁছে ট্রাকটি পেছনের দিকে ঘুরাচ্ছিলেন চালক।

“এ সময় তার সহকারী আমিনুল ট্রাকের পেছনে চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।