২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

গত নভেম্বর মাসে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এজাহারভুক্ত ছিলেন আসামি নুর খালেক।

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার নুর খালেক ময়না

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 09:01 PM

Updated : 22 Dec 2023, 09:01 PM

কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর খালেক ময়নাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান।

গত নভেম্বর মাসে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এজাহারভুক্ত ছিলেন আসামি নুর খালেক ।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার খালেককে আদালতে তোলা হবে বলে জানান ওসি।