২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেপ্তার ১

মাদক ও অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল।

গোপালগঞ্জে বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেপ্তার ১

র‌্যাবের হাতে গ্রেপ্তার হাদিস শিকদার

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 12:51 PM

Updated : 25 Dec 2022, 12:51 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানিয়েছে, বিকালে কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে মো. হাদিস শিকদার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

৩৪ বছরের হাদিস শিকদার উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে। 

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. বদরুদ্দোজা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাদক ও অস্ত্র বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল। ওই স্থান থেকে অস্ত্র বেচাকেনার সময় হাতেনাতে ‘অস্ত্র ব্যবসায়ী’ হাদিসকে গ্রেপ্তার করা হয়েছে। 

Image

উদ্ধার করা বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। 

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ হাদিসকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।