১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

দোকান মালিকদের দাবি, আগুনে সব মিলিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

হবিগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

চুনারুঘাট উপজেলায় লক্ষ্মীপুর বাজারে লাগা আগুন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 05:09 PM

Updated : 21 Dec 2023, 05:09 PM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি বাজারে আগুনে ছোট-বড় অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওই বাজারে একটি দোকানে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

দোকান মালিকদের দাবি, আগুনে সব মিলিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন দোকান মালিকরা।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাক্রিয়া হায়দার জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]