২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাচ্ছিলেন কাজে, পথে গুলিতে প্রাণ গেল গোপালগঞ্জের টাইলস মিস্ত্রি রমজানের

তার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শনাক্ত করেন স্বজনরা।

যাচ্ছিলেন কাজে, পথে গুলিতে প্রাণ গেল গোপালগঞ্জের টাইলস মিস্ত্রি রমজানের
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষের মধ্যে সড়কে অবস্থান পুলিশের।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

গোপালগঞ্জে দফায় দফায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, সংঘর্ষের ঘটনায় যে চারজন নিহতের খবর এসেছে তার মধ্যে একজন রমজান কাজী। 

তিনি কোটালীপাড়া উপজেলার বাসিন্দা হলেও শহরের বিসিক এলাকায় বাবা-মার সঙ্গে থাকতেন বলে পরিবার জানিয়েছেন। 

বুধবার বিকালে তার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শনাক্ত করেন স্বজনরা।

রমজানের চাচা মনিরুজ্জামান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় রমজান শহর দিয়ে হেঁটে কাজে যাচ্ছিল। এ সময় সে গুলিবিদ্ধ হয়। সে ছিল টাইলস মিস্ত্রি।”

পরিবার কোটালীপাড়ার হলেও রমজানের জন্ম-কর্ম শহরেই বলে জানান তার চাচা। 

তিনি বলেন, রাতে মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। পরে শহরের কবরস্থান মসজিদে রমজানের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই রাতে তাকে দাফন করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বুধবার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে চারজনের মরদেহ আনা হয়েছে।”

নিহতরা হলেন– শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।

চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘাতে বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা: প্রতিবাদে জেলায় জেলায় ‘ব্লকেড’, বিক্ষোভ

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা বেঁধে দিলেন নাহিদ

কারফিউ: গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত 

এনসিপি নেতারা খুলনায়, রাতে সংবাদ সম্মেলন

কারফিউয়ের গোপালগঞ্জে থমথমে রাত

কারফিউয়ের শহরে থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৩ লাশ: তত্ত্বাবধায়ক

গোপালগঞ্জে কারফিউ জারি

সাঁজোয়া যানে করে পুলিশ সুপারের কার্যালয় ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা

হামলার শিকার এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহরে ফের হামলা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি

'মুজিববাদীরা' বাধা দিয়েছে, জবাব দেওয়া হবে: নাহিদ

গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে 'ছাত্রলীগের' আগুন

গোপালগঞ্জে পুলিশের পর ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি

উত্তপ্ত গোপালগঞ্জ: পুলিশ ও ইউএনও'র গাড়িতে হামলা