১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনসিপি নেতারা খুলনায়, রাতে সংবাদ সম্মেলন

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেছেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করবেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে দিনভর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ‘আটকেপড়া’ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা রাতে খুলনায় পৌঁছেছেন।

কড়া পাহারার মধ্যে ১৫-১৬টি গাড়ির বহর বুধবার রাত ৮টার দিকে খুলনায় পৌঁছায় বলে সেখানকার সাংবাদিকরা জানিয়েছেন। 

এনসিপি নেতারা খুলনা সার্কিট হাউজ ও হোটেলে উঠেছেন বলে তারা জানিয়েছেন। 

খুলনার সাংবাদিক নেতাদের সঙ্গে এনসিপি নেতাদের কথা হয়েছে। তারা খুলনা প্রেস ক্লাবে রাতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।  

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বলেছেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করবেন।  

দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিকালে শহরের পৌর পার্কে সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। বিকাল পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে।

এরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান। তারা সেখানেই বিকাল ৫টা পর্যন্ত অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে তাদের বের করে নিয়ে যাওয়া হয়। 

জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এনসিপি নেতাদের সাঁজোয়া যানে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। এক মিনিট পাঁচ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, প্রথমে একটি সাঁজোয়া যানের ভেতর থেকে বেরিয়ে আসেন এনসিপি নেতা সারজিস আলম, তিনি বেরিয়ে এসে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আবার সাঁজোয়া যানে প্রবেশ করেন। 

সেখানে থাকা সেনাসদস্যরা তাদের সাঁজোয়া যানের ভেতরে ঢুকতে সাহায্য করেন। সারজিস ও হাসনাত আব্দুল্লাহ গাড়ির ভেতরে ঢোকার পর সেখানে প্রবেশ করেন। তারপর সেখানে এনসিপি নেতা আখতার হোসেন আসেন। কিন্তু তাকে সেই গাড়িতে না তুলে পাশের একটি গাড়িতে তোলা হয়।

আরেকটি ভিডিওতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকেও একই ধরনের সাঁজোয়া যানে উঠতে দেখা গেছে।

আরও পড়ুন:

কারফিউয়ের শহরে থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৩ লাশ: তত্ত্বাবধায়ক

গোপালগঞ্জে কারফিউ জারি

সাঁজোয়া যানে করে পুলিশ সুপারের কার্যালয় ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা

হামলার শিকার এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহরে ফের হামলা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি

'মুজিববাদীরা' বাধা দিয়েছে, জবাব দেওয়া হবে: নাহিদ

গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে 'ছাত্রলীগের' আগুন

গোপালগঞ্জে পুলিশের পর ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি

উত্তপ্ত গোপালগঞ্জ: পুলিশ ও ইউএনও'র গাড়িতে হামলা