১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছাদ ফুটো করে পালানো সেই ফাঁসির কয়েদিদের বিরুদ্ধে নতুন মামলা

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 11:35 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালানোর পর ধরা পড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির বিরুদ্ধে মামলা হয়েছে। 

বুধবার দুপুরে কারাধ্যক্ষ ফরিদুর রহমান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেছেন বলে ওই থানার পুলিশ পরিদর্শক (মামলার তদন্ত কর্মকর্তা) সুজন মিয়া জানান। 

চার কয়েদির বিরুদ্ধে ২২৪/৩৪ ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন সুজন মিয়া।    

কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে বুধবার ভোরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে যান।  পুলিশ বিষয়টি জানতে পেরে এক ঘণ্টার ব্যবধানে কারাগারের পাশের এলাকা চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে। 

এদিকে, ঘটনার পর পরই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন ও কারাধ্যক্ষ ফরিদুর রহমান রুবেল কোনো কথা বলতে রাজি না হলেও ঘটনা তদন্ত কমিটি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর ডিআইজি (প্রিজন) কামাল হোসেন। 

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা পুলিশ সুপারের একজন, র‌্যাব, ডিআইজি প্রিজন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বা তার প্রতিনিধি থাকবেন।

তদন্তের জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তবে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

আরও পড়ুন

কারাগার থেকে পালানো জাকারিয়া কাহালুর মেয়রের ছেলে

বগুড়া কারাগার: বালতির হাতল দিয়ে এক মাস ধরে ছাদ ফুটো করেন চার আসামি

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির চম্পট, পরে ধরা

কারাগার থেকে পালানো জাকারিয়া কাহালুর মেয়রের ছেলে

বগুড়া কারাগার: বালতির হাতল দিয়ে এক মাস ধরে ছাদ ফুটো করেন চার আসামি

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির চম্পট, পরে ধরা