১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের সমাবেশ চলছে বঙ্গবন্ধু এভিনিউয়ে

দুপুর দুইটার পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 04:15 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

দলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণের থানা ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার দুপুর দুইটার পর থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। 

এর ঘণ্টাখানেক পরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া বক্তব্য রাখবেন অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও। 

এর আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেছিলেন, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো সমাবেশ তারা করছেন না, শনিবারের সমাবেশ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ। 

এদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সভাপতিত্বে সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।