২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় মামা-ভাগ্নে নিহত

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 11:49 AM

Updated : 23 Dec 2022, 11:49 AM

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা ভাগ্নের প্রাণ গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বাটাজোর সড়কে পাথরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সখিপুর থানার এসআই মো. মনির জানান।

নিহতরা হলেন-উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও তার চাচাত বোনের ছেলে একই গ্রামের আব্দুল সালামের ছেলে সাকিব (২০)।

এসআই মনির বলেন, মাসুদ ও সাকিব বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাটাজোড় বাজারে তাদের দোকানে যাচ্ছিলেন।

পথে একটি ট্রাক মোটরসাইলেটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মনির।