টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর গালিগালাজের জেরে বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
টাঙ্গাইলের মির্জাপুরের বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে আসামির উপস্থিতিতে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন বলে জানান ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।"
দণ্ডিত ২৫ বছর বয়সী মো. ইউনুস মণ্ডল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগম দম্পতির ছেলে।
বিস্তারিত আসছে …
